Adobe Premiere Pro তে এডিটিংয়ের কিছু নিয়ম

১. মার্ক ইন ও মার্ক আউট: Project উইন্ডো থেকে ভিডিও এর কিছু অংশ টাইমলাইনে নিতে হলে। মার্ক ইন ও মার্ক আউট করে যতটুকু ইচ্ছা ড্রাগ করে নেয়া যাবে।
৩. JKL এর ব্যবহার: Space bar চাপলে ভিডিও প্লে হবে, K চাপলে প্লে করা ভিডিও বন্ধ হবে, L চাপলে চালু হবে । উইন্ডো বড় করে দেখার জন্য মাউস পয়েন্টার রেখে Esc কি এর নিচের কি তে ক্লিক করবো ।
৪. ভিডিও কাটা ও মার্ক করা: রেজার টুল দিয়ে ভিডিওকে কাটা যাবে, অথবা Ctrl+k চেপে টাইমলাইনে ভিডিও কাটতে পারবে, পরবর্তীতে সংশোধন করার জন্য নির্দিষ্ট অংশ মার্ক করে রাখা যায় ।
■ ভলিউম বাড়ানো ও কমানো: অডিও এর নির্দিষ্ট অংশের ভলিউম বাড়ানো ও কমানোর জন্য Ctrl কি চেপে অডিও এর দাগের উপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করে ইচ্ছা মত কিফ্রেম জোগ করে কমা বাড়া করতে পারবো
■ ডান অথবা বাম দিকের ভলিউম আলাদা করে কমা বাড়া করা: Effects Controls এ গিয়ে Channel Volume এর Left/Right অপশন থেকে চাইলে কিফ্রেম জোগ করা যাবে
■ Noise রিমোভ করা: Audio এর Noise শব্দ রিমোভ করতে Audio Effects এ গিয়ে Obsolete Audio Effect>DeNoiser কে ড্রাগ করে Effect Controls প্যানেল বা অডিও ক্লিপে ছেড়ে দিয়ে এর Edit এ গিয়ে Reduction কমিয়ে ও Offset বাড়িয়ে দিলে সাউন্ড পরিষ্কার হবে । এছাড়া Reverb ও Pass ব্যবহার,
৫. ভিডিওতে Title বা লেখা ব্যবহার: Project লেয়ারের নিচ থেকে New Item এ ক্লিক করে Title সিলেক্ট করে যে কোন নাম দিয়ে Ok
■ লেখাকে উপর থেকে নিচ বা ডান-বামে নেয়া: লেখা সিলেক্ট থাকা অবস্থায় উপরে বাম দিকের Roll/Crawl নামের অপশনে ক্লিক করে ইচ্ছামত সাজাবে । তারপর title উইন্ডোটি ক্লোজ করে দিয়ে Project লেয়ারে গিয়ে লেখার ক্লিপটিকে ড্রাগ করে টাইমলাইনে আনবো । এখানেও ইফেক্ট কন্ট্রোলে কিফ্রেম দেয়া যাবে।
৬. Color Correction: প্রথমে Effect>Video Effect>Obsolete>Three way Color Correction কে ড্রাগ করে টাইমলাইনে আনবো, এবং Effect Controls এ গিয়ে তিনটি কালারের Highting এর কাছের টুল সিলেক্ট করে ভিডিও এর সাদা অংশ থাকলে সে অংশে ক্লিক করবো, এবং Midtones এর টুল সিলেক্ট করে সাদা ও কালোর মাজামাজি রং সিলেক্ট করবো, Shadows এর টুল সিলেক্ট Video এর কালো অংশে ক্লিক করবো, এরপর পেডেল ঘুরিয়েও কালার চয়েছ করা যাবে । এভাবে Color এ গিয়ে Basic Correction, RGB Curves, Color Correction, Image Control, Tint ইত্যাদি অপশন থেকে নিজের মত করে কালার এডিট করতে পারবে, অথবা এসব ঝামেলা না করে চাইলে Video Effect এর Obsolete থেকে Auto Color দিতে পারেন ।
৭. ভিডিও এর স্পিড কমানো বা বাড়ানো: টাইমলাইনের ভিডিওতে মাউস পয়েন্টার রেখে ডান বাটনে ক্লিক করে এখান থেকে Speed/Duration এ গিয়ে ইচ্ছামত সেটিং করবো ।
■ নির্দিষ্ট কিছু অংশের স্পিড বাড়ানো বা কমানো: Effect Control এর Time Remapping এ কি ফ্রেম যোগ করে যদি ভিডিও লেয়ারে কিফ্রেম দেখা না যায় তাহলে লেয়ারটি বড় করে ঐ লেয়ারে সেটিং এর চিহ্নতে ক্লিক করে Show Video Keyframes এ টিক দিয়ে ভিডিও লেয়ারের FX লেখায় মাউসের ডান বাটন ক্লিক করে Time Remapping>Speed দিবো তারপর মধ্যখানের সুজা দাগকে উপর/নিচ করে নির্দিষ্ট জায়গার স্পিড কম-বাড়া করা যায়।
৮. ভিডিও Crop করা: Effect>Video Effect>Transfrom থেকে Crop ড্রাগ করে Effect Control এ এনে ছেড়ে দিয়ে এখান থেকে Crop ও Zoom ইচ্ছামত করা যাবে। চাইলে কিফ্রেম ও যোগ করা যাবে।
■ Scale অর্থাৎ একই উইন্ডোজে কয়েকটি ভিডিও ক্লিপ ওপেন করা: Video Effect>Motion>Scale এখান থেকে ভিডিওকে ছোট করে মুভ করা যাবে। এবং প্রত্যেক ক্লিপে Video Effect>Perspective থেকে ইফেক্ট যোগ করে Effect Control এ গিয়ে ম্যানুয়ালি এডিট করতে পারবে।
■ Transition অর্থাৎ দুটি ক্লিপের মাঝখানে কোন Effect দেয়া: যেমন- Effect>Video Transition এখান থেকে ড্রাগ করে ইচ্ছামত Transition দেয়া যাবে।
■ জাম্প দূর করা: Video এর মাঝখানে জাম্প থাকলে Video transition এর Dissolve থেকে Morph Cut ড্রাগ করে আগে ও পরে In পয়েন্ট ও Out পয়েন্ট সেট করে এন্টার কি চাপলে রেন্ডার হবে।
৯. Export করা: অর্থাৎ সব শেষে ফাইলটি সেইভ করার জন্য Ctrl+M ক্লিক করলে একটি স্কিন আসবে সেখানের সেটিংস গুলো ঠিক করে নিচের Lumetri Look/LUT এই অপশন থেকে বিভিন্ন কালারে ভিডিওকে ইচ্ছামত এডজাস্ট করা যাবে। যদি ভিডিওতে কোন ফটো/লগো দিতে হয় যা পুরা ভিডিওতে ওয়াটারমার্কের মত থাকবে, তাহলে নিচে Image Overlay তে ঠিক চিহ্ন দিয়ে None এ গিয়ে Logo/Photo চয়েছ করতে পারবো। এভাবে নাম এবং ভিডিও এর চলমান সময় দিতে পারবো। সবশেষে নিচের Export এ ক্লিক করলে ফাইলটি সেইভ হতে শুরু করবে
youtube                              facebook

Comments

Popular posts from this blog

প্রিয় মা

রান্না করার প্রক্রিয়া