ফটোশপে এডিট করার জন্য কিছু নিয়ম


❶ পেনটুল দিয়ে ছবি সিলেক্ট:
পেনটুল সিলেক্ট করে ছবির নির্দিষ্ট স্থানে ক্লিক করে কি বোর্ডের Alt বাটন চেপে মাউসের বাম বাটনে ক্লিক, তারপর Alt ছেড়ে নির্দিষ্ট স্থানে গিয়ে আবার Alt চেপে মাউসের বাম বাটন, এভাবে বারবার করা,
● বেকগ্রাউন চেঞ্জ করা
Select করা ছবি কপি করে বেকগ্রাউন এর উপর ছেড়ে দেয়া, তারপর Image এ গিয়ে Adjustment থেকে কালার বাছাই করা,
● অন্ধকার জায়গায় ব্রাইটনেস বাড়ানো
T টুলের উপরের Dodge Tool সিলেক্ট করে উপর থেকে Exposure এর পারচেনটিজ কমিয়ে/বাড়িয়ে নেব তারপর অন্ধকার স্থানে ক্লিক করলে ব্রাইটনেস বাড়বে,
● বেকগ্রাউনের সাথে ছবি এডজাস্ট করা
Blur tool সিলেক্ট করে উপর থেকে পারছেন কমিয়ে/বাড়িয়ে ছবির কাটা পাশে ক্লিক করে করে বেকগ্রাউনের সাথে মেচিং করা
❷ এক কালার বেগরাউন চেঞ্জ:
ম্যাজিক টুল সিলেক্ট করে কালারে ক্লিক দিলে বেকগ্রাউন সিলেক্ট হবে,
অথবা, Select>Color range কালারে ক্লিক করে Fuzziness বাড়িয়ে ok দিলে বেকগ্রাউন সিলেক্ট হবে,
কিন্তু ছবি সিলেক্ট করতে হলে select>invarse. ছবি সিলেক্ট হওয়ার পর বেগরাউন ডিলেট করতে Refine edge এ গিয়ে Feather একটু বাড়িয়ে নিচ থেকে নিউ লেয়ার>ok,
❸ দাগ ছাড়ানো ও মেকআপ দেওয়া:
● ব্রাইটনেস বাড়ানো/কমানো
ফটো ওপেন করে লেয়ারটাকে কপি করে তারপর Image>adjustment>shadows/Highlights এর show more option এ গিয়ে পছন্দ মত সাজাবো,
● ফেইছের দাগ মুছা:
প্রথমে লেয়ারকে কপি করে Image>adjustmant>invert তারপর লেয়ার প্লেটের উপরের Normal>vivid light তারপর Filter>Other>High pass এখানে Radius 9.6 রাখবো, তারপর আবার Filter>Blur>Gaussian Blur তারপর প্লেইটের নিচ থেকে একটি লেয়ার মাস্ক নিয়ে লেয়ারটাকে ব্লেক করবো, এবার সাদা ব্রাশ নিয়ে ফেইছের দাগের উপর পেইন্ট করবো, এখন সব লেয়ারকে একটি লেয়ার বানানোর জন্য একসাথে shift+ctrl+alt+E ক্লিক,
● চুখের পুটলিকে কালার করা:
ব্রাশ দিয়ে পছন্দ মতো যেকোনো কালার দেয়া যাবে, এখন ঐ লেয়ার থেকে Blanding option এর normal থেকে overly করবো, এখন কালারের বাড়তি অংশ ইরেজার টুল দিয়ে কেটে দিবো।
● ঠুটে রং করা:
প্রথমে একটি লেয়ার নিয়ে ব্রাশ সিলেক্ট করে ঠোটকে কালার করবো, এখন লেয়ার প্লেইটের উপরের normal এর পরিবর্তে overlay অথবা কালার সিলেক্ট করবো এখন opacity কমিয়ে বাড়তি সাইট ইরেজার দিয়ে কেটে দিবো,
● অতিরিক্ত সুন্দর্য করার জন্য:
Chennel এ গিয়ে ব্লু লেয়ারকে কপি করে Filter>other>High pass এখানে redius 6.8 দেই, এখন ব্রাশ টুল সিলেক্ট করে alt কি চেপে গালের কালার সিলেক্ট করে চুখ ও ঠোট ঢেকে দিবো, [এখন আবার image>apply image থেকে Blanding অপশন Overlay দিবো, এবং Opacity 100 থাকবে (এভাবে ৩বার করবো)] এখন ctrl কি চেপে মাউসের বাম বাটনে ক্লিক করবো, এখন shift+ctrl+I একসাথে, এখন আবার লেয়ার প্লেইটে যাবো (Chennel এ যাওয়ার পূর্বের লেয়ার) সিলেক্ট করে নিচের ব্রাইট অপশন থেকে Curves সিলেক্ট করে পছন্দ মত সাজাবো। সব লেয়ারকে একত্র করবো।
(Image>adjustmant>selective color থেকে পছন্দমত কালার বাড়ানো যাবে)
❹ দাগ ছাড়ানোর জন্য Pach tool ব্যবহার
ঘাম বা ওরকম কোনো দাগ মুছার জন্য pachtool এর ফুলডারেই Healing Brush tool নিয়ে Alt চেপে ছবির একটি ভালো জায়গা সিলেক্ট করবো, এবং অপছন্দনীয় জায়গা গুলা মুছতে থাকবো, তারপর Filter>Grain S...2>Remove Gr...2 তারপর Noise Reduction পার্চেন্ট কমিয়ে ok দিবো. এসব কাজ করার সময় উপরে mode থেকে screen সিলেক্ট থাকতে হবে। মেকআপ করার জন্য T টুলের উপরের brush টুল নিয়ে চুখের পুটলিসহ যেখানে কালি দেয়ার দরকার সেখানে কালি দিবো, গাল বা কোন জায়গায় হালকা রং দেয়ার জন্য ম্যাজিকটুল দিয়ে জায়গা সিলেক্ট করে শিফট কী চেপে ধরে ক্লিক করলে ম্যাজিক টুলের বর্ডার বড় হবে, তারপর Feather এর জন্য Ctrl+Alt+D ক্লিক করে 2 pixel দিবো, তারপর Image>adjust>Selective color এখানথেকে কালার চয়েছ করবো, তারপর ব্রাশটুল ব্যবহার করে একটি কালার সিলেক্ট করে opecity কমিয়ে/বাড়িয়ে, এবং opecity এর ডানের পারচেনটিজ কমিয়ে/বাড়িয়ে ফেইসের উপর ক্লিক করতে থাকবো এইভাবে টুটেও রং দেয়া যাবে, তারপর আবার image>adjastment>selective color এ গিয়ে color সিলেক্ট করবো,
❺ কম রেজুলেশনের ছবিকে হাই রে: করা
প্রথমে Image>Image size এখানে width 3000 Height 3500, রেজুলেশন 300 নিচের Resample Image √ দিয়ে নিচ থেকে Bicubic Automatic দিবো (যদি এই অপশন না থাকে তাহলে Edit>preference>General এখানে Image Interpolation এ Bicubic Automatic দিয়ে সেখানে গিয়ে কাজ করতে হবে) এখন Filter>Noise>Reduce Noise এখানে নিচের Remove JPEG তে √ দিবো এবং পছন্দমত প্রত্যেক অপশনকে এডজাস্ট করবো তবে preserve detals কম রাখবো, এখন Filter>sharpen>unsharp mask এখানে Amount বাড়িয়ে Radus কমিয়ে/বাড়িয়ে এভাবে সব এডজাস্ট করে নেবো, এখন আবার Filter>Blur>surface blur এখানে অপশন গুলুর পারচেনটিজ বাড়াবো,
❻ ফটোকে Mask করা অর্থাৎ Background এর সাথে মূল ছবি মিশে যাওয়া।
প্রথমে দুটি ছবি সিলেক্ট করে উপরের ছবির লেয়ারকে mask করবো, এখন লেয়ারের সাদা mask সিলেক্ট করে ব্রাশটুল নিয়ে পেইন্ট করলে নিচের Image বের হবে (তবে ফোড়গ্রাউন কালার সাদা ও বেকগ্রাউন কালার কালো থাকতে হবে) এবং প্রয়োজনে উপর থেকে opecity কমাতে/বাড়াতে পারেন, এখন সব লেয়ার একত্র করবো,
● Clipping mask এর কাজ
যে লেয়ারে এই mask করবেন সেটাকে উপরে নিয়ে যার উপর mask করবেন সেটা নিচে রাখতে হবে, যেমন সাদার উপরে সবুজ দিয়ে mask করবেন তাহলে সাদাকে নীচে নিলাম এবং সবুজ উপরে থাকলো, এখন লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে create clipping mask ক্লিক করি, এখানে অন্য ছবির লেয়ার/কালার অন করতে পারেন
● নিজের নাম দিয়ে Clipping mask করা:
প্রথমে ফটো এর উপর নাম লিখলেন, এখন নামের লেয়ারকে ফটো এর নিচে নিয়ে ফটোকে উপরে রাখলেন, এখন ছবির লেয়ারে রাইট বাটন>Create Clipping mask এখন চাইলে নিচের ছবিকে নাড়িয়ে মুভ করতে পারেন। এখন লেয়ার স্টাইল থেকে পছন্দ মত এডিট করতে পারেন
● রেকটেঙ্গল টুল/চার কোন বক্সের এডিট.
প্রথমে চার কোনা একটি বক্স নিয়ে কোন কি পরিমান গোল হবে তার জন্য shape এর পাশে ক্লিক করবো অথবা উপর থেকেও সেট করা যাবে, অথবা ডানদিকের অপশন থেকেও এডিট করা যাবে.
{ এক লেয়ারকে অন্য লেয়ারের সাথে মিল করার জন্য new লেয়ার থাকা অবস্থায় উপর থেকে Combine shape নিয়ে পূর্বের লেয়ারের উপর shape আঁকবে, এভাবে ঐ অপশন থেকে + - করতে। পারবে }
[৬ নং এর 40.00 মিনিট থেকে বুঝার বাকি রইছে]
❼ লেখা স্টাইল করা
প্রথমে একটা নতুন পেইজ নিয়ে T টুল সিলেক্ট করে লিখা শুরু করবো, লিখাকে সিলেক্ট করার জন্য Ctrl+T ক্লিক করে বড়/ছোট করা যাবে, তারপর লেয়ার এর উপর ডাবল ক্লিক করলে একটি প্লেইট আসবে, সেখান থেকে ইচ্ছা মতো লেখাকে সাজানো যাবে।
◆শিখার জন্য আরো. Width×Height (ইঞ্চি)
১. স্ট্যাম্প সাইজ      = 0.8 × 1
২. পাসপোর্ট সাইজ  = 1.5 × 1.9
৩. 3R সাইজ          = 3.5 × 5
৪. 4R সাইজ           = 4 × 6                     
 •  10L সাইজ =(Width ১০″× Height ১৫″
৫. 5R সাইজ           = 5 × 7                             • 12R সাইজ = (Width ১২″× Height ১৬″
৬. 6R সাইজ          = 6 × 8                              • 12L সাইজ = (Width ১২″× Height ১৮″
৭. 8R সাইজ          = 8 × 10                            • 16R সাইজ = (Width ১৬″× Height ২০″
৮. 8L সাইজ         = 8 × 12                             • 20R সাইজ =(Width ২০″× Height ২৪″
৯. 10R সাইজ      = 10×12                             • 20L সাইজ = (Width ২০″× Height ৩০″
■ কিছু শর্টকাট কী
 ● পিকচারকে ছোট/বড় করার জন্য Select করতে Ctrl+T. (Ctrl+R)=Ruler-
 ● Back color এর জন্য Ctrl+back space       ● Forground collor এর জন্য alt+back
 ● Undo এর জন্য ctrl+j ( বা কপির জন্য)   
● কয়েকটি লেয়ার জোগ করতে লেয়ার সিলেক্ট করে Ctrol+E,
 ● সবগুলি লেয়ারকে একত্র করতে Shift+Ctrl+Alt+E  ● গ্রোপ করার জন্য লেয়ার সিলেক্ট করে Ctrl+G
 ● ফটোকে ব্রাইট বাড়াতে/কমাতে Ctrl+M অথবা edit>transfrom>scale
 ● বৃত্ত/চতুর্ভূজ সমানভাবে বড় করতে shift চেপে ধরে টানলে   ● টুল বড় ছোট করতে থার্ড [ ] ব্রাকেড ব্যব:

Comments

Popular posts from this blog

প্রিয় মা

Adobe Premiere Pro তে এডিটিংয়ের কিছু নিয়ম

রান্না করার প্রক্রিয়া