ইসলামিক সং
নামাজের গজল
{সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন
সালাত তোমার জীবন জুড়ে খুসবু প্রতি দিন
(2 বার)}
জায়নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন।
{রাব্বি আল আলা- রাব্বি আল আজিম,
(2বার)}
{মুমিন তুমি সালাত তুমার মস্ত পরিচয়,
দুনিয়া তুমার আজকে আছে কালকে হবে লয়, (2বার)}
{আজকে রুকু সেজদা কর, নিজ পরিচয় আকড়ে ধরে, (2বার)} - হবে না বিলীন
সালাত তুমার অঙ্গে মাখো সঙ্গে রাখো,
তবেইতো মুমিন,
{রাব্বি আল আলা রাব্বি আল আজিম, (2বার)}
{সালাত কায়েম কর, সালাত কায়েম কর
(2বার)}
{হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি
(2বার)}
দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, {রাব্বি আল--- (2বার)}
{সালাত তুমার মনের ঘরে প্রবিত্রতার সাজ
পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ
(2বার)}
{পাঁচ প্রহরে সালাত পড়, আত্মাকে সমৃদ্ধ কর
(2বার)} যেমন সোওয়ালিহীন
সালাত তুমার অঙ্গে মাখো সঙ্গে রাখো, তবেইতো মুমিন, রাব্বি আল আলা-- ঐ
Comments
Post a Comment